সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রবাসী তরুণ মাহাদি রাজ শুভ (২৬) নিহত হয়েছেন।
সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাদি রাজ শুভ কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ দুলালের ছেলে। তিনি উপজেলার চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
যেভাবে দুর্ঘটনাটি ঘটে
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান শুভ। সেখানে তিনি একটি কোম্পানিতে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাতে আল কাসিম শহরে গাড়ি চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে
চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুভর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবারে চলছে মাতম। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড় হতে পারে
চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩