৪৮ ঘণ্টায় মিলবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

আপডেট : ২০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

সংযুক্ত আরব আমিরাত বা দুবাই ভ্রমণ এখন আরও সহজ ও দ্রুততর হয়েছে। দেশটিতে এখন মাত্র ৪৮ ঘণ্টর মধ্যে টুরিস্ট ভিসা মিলছে। ভ্রমণপিপাসু লোকদের দৃষ্টি আকর্ষণ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। 

শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ট্রাভেল এজেন্টরা বলছেন, ভিসার দ্রুত সুবিধা ছাড়াও আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশাল ছাড় দেওয়া হয়েছে। এতে করে সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন আকর্ষণীয় হয়ে উঠেছে। 

দেশটিতে এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা মিলছে। এর বাইরে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডে অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুক বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।  

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি টিপসও তুলে ধরেছে। 

সংবাদমাধ্যমটি বলছে, পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। তবে গ্রীষ্মকালে অনেক হোটেল পর্যটকদের জন্য নানা ছাড় দেয়। তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দেওয়া উচিত। এতে করে খরচ অনেকটাই বেচে যেতে পারে। কারণ ভাড়া বিভিন্ন সময়ে কমবেশি হয়ে 

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলগুলোতে ভাড়া কম হওয়ায় এবং দর্শনীয় স্থানগুলোতে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন।

পর্যটনসংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত ভিসা অনুমোদন এবং আকর্ষণীয় ছাড়ের কারণে আগামী দিনগুলোতে আমিরাতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি স্বল্প বাজেটে আন্তর্জাতিক ভ্রমণের জন্য দুবাই অনেকের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠতে পারে। 

AHA
আরও পড়ুন