দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন।
সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়, যার ফলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
এর আগে দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে একটি পৃথক হামলায় একজন নিহত হন। পাশাপাশি দক্ষিণের টাইর জেলায় আরেকটি হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে একদিনেই লেবাননের একাধিক অঞ্চলে ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
যদিও সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির আলোচনা ও ঘোষণা নিয়ে আন্তর্জাতিক মহলে আশার কথা শোনা যাচ্ছিল, বাস্তবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার ধারাবাহিকতা সেই পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই হামলাগুলোর বিস্তারিত ব্যাখ্যা বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র: আলজাজিরা
ইসরায়েলি হামলায় লেবানিজ পরিবেশবিদ মোনা খলিল নিহত
লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষা’ করছে ইরান
দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের গ্যারান্টি চায় হিজবুল্লাহ