কুয়েতে সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলার ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সামরিক স্থাপনার আশপাশে না যাওয়ার পাশাপাশি হামলার ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি দেশটির সরকারের দেওয়া নির্দেশনা অনুসরণের জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে মিসাইল বা ড্রোন হামলার কোনো ছবি বা ভিডিও ধারণ না করতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে।
এতে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো- +965 69920013, +965 66516404 ও +965 50895161। এ ছাড়া ইমেইলে যোগাযোগের ঠিকানা [email protected]।
মানুষের মূত্রেও গলছে এভারেস্টের বরফ!
বাগাতিপাড়ায় ৪৫ টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩