ই-মেইলে অভিযোগ দিলেই প্রবাসীরা পাবেন সমাধান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীরা এখন থেকে তাঁদের যেকোনো সমস্যা, অভিযোগ বা আবেদন সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট সেলের কাছে পাঠাতে পারবেন। ই-মেইলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেল প্রবাসীদের পাঠানো অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর ফলে নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়গুলো দ্রুত অবহিত করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

অভিযোগ নিষ্পত্তির জন্য সেলের কাছে [email protected] এবং [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানো যাবে। প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেলটি।

মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন প্রশাসনিক ও সেবাসংক্রান্ত সমস্যার সমাধান আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত