মৃদু ভূ-কম্পনে কেঁপে উঠলো রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা রেকর্ড করা হয়েছে ৩.০।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বা উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে আনুমানিক ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদী জেলার শিবপুর এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
উল্লেখ্য, গত বছরও নরসিংদী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েক দফায় ভূমিকম্পের আঘাত দেখা গিয়েছিল, যার ফলে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছিল।