বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার সকাল ৮টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৬, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। একই সময়ে ২৬৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।
তালিকায় ২১৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১৮২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
আইকিউএয়ারের সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে।
লোহিত সাগর ছেড়ে এডেন রক্ষায় ইয়েমেনের সেনারা, কারণ কী?