‘আপনার অভিযোগ, আপনার অধিকার’

ঢাকা-৮ আসনের নাগরিকদের জন্য মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ চালু

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ এএম

সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও পরামর্শ সরাসরি জানতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসভবনে একটি বিশেষ ‘অভিযোগ বক্স’ স্থাপন করেছেন তিনি।

এর মাধ্যমে ঢাকা-৮ আসনের বাসিন্দারা এখন খুব সহজেই তাদের নানা মতামত ও অভিযোগ লিখিত আকারে জমা দিতে পারবেন।

বক্সে কী ধরনের তথ্য জানানো যাবে?

এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি ও নানা সমস্যার দ্রুত সমাধান করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি কিংবা এলাকার যেকোনো উন্নয়নমূলক দাবি এখন সরাসরি জানানো সম্ভব হবে।

জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে খোলামেলা মতামত তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এই বক্সের মাধ্যমে।

সমাধানের জন্য সরাসরি তদারকি

 

এই উদ্যোগের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, জমা পড়া প্রতিটি অভিযোগ নিজে খতিয়ে দেখবেন মির্জা আব্বাস।

পরবর্তীতে সমস্যাগুলোর প্রকৃতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

জনগণের অধিকার রক্ষায় বিশেষ আহ্বান

‘আপনার অভিযোগ, আপনার অধিকার’ স্লোগানকে সামনে রেখে এই ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়েছে।

এলাকার যেকোনো অনিয়ম বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে বক্সে লিখে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে জবাবদিহিমূলক সম্পর্ক তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত