অধ্যাপক এম. এ. মান্নান স্যারের স্মরণে টঙ্গীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট

গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে মরহুম অধ্যাপক এম. এ. মান্নান স্যারের স্মরণে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়ার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সোমবার সন্ধ্যা ৭টায় এরশাদনগরের যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ১৬ টি টিম সদস্যদের উপস্থিততে মাঠে ফিতা কেটে, জাতীয় সংগীত পরিবেশন এবং মরহুম অধ্যাপক এম. এ. মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

উদ্বোধনী ম্যাচে নগর স্পোর্টস ও টিম ৪৯-এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ড্র হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রধান ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ নূরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মিরাজ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী মোবারক হোসেন মিলন, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ছাব্বির, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক আলামিন শুভ, গাজীপুর মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজালাল, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হেলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, যুবদল নেতা ফয়সাল শেখ, ৫৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন এবং টঙ্গী পূর্ব থানা মহিলা দলের মহিলা সম্পাদিকা রাবেয়া শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে গাজী সালাহ্উদ্দিন বলেন, মরহুম অধ্যাপক এম. এ. মান্নান শুধু বিএনপির নেতা বা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না, তিনি গণমানুষের নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তাঁর স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

তিনি আরও বলেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। বর্তমান সরকারও শিক্ষা ব্যবস্থার সঙ্গে খেলাধুলাকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে ক্রীড়া কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে খেলাধুলার আয়োজন বাড়ানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থেকে ভবিষ্যতে দেশের নেতৃত্বে ভূমিকা রাখবে।