১০ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারির মালিক সমিতির সভাপতি মো. নূরুল আমিন প্রমুখ।

মেলায় প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরা নার্সারি,  সাঈদ নার্সারি দ্বিতীয় স্থান ও সরদার নার্সারি তৃতীয় স্থান অধিকার করে।