বিজিবির টহল গাড়িতে আগুন

খবরসংযোগ ডেস্ক : নির্বাচনকে কেন্দ্র করে রংপুর সিটি করপোরেশন (রসিক) দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে বিজিবির টহল গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুরুল এলাকায় ঘটনা ঘটে

এদিকে বিজিবির গাড়িতে আগুন দেওয়ায় নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী হারাধন রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নগরীর , ৯নং ওয়ার্ডে নির্বাচনে দায়িত্বে থাকা বিজিবির তিনটি টহল টিম ৪নং ওয়ার্ডে পৌঁছালে কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে এবং গাড়িতে থাকা বিজিবি সদস্যদের এলোপাতাড়ি মারধর শুরু করে। তাৎক্ষনিক দুটি গাড়ি ঘটনাস্থল থেকে চলে গেলেও একটি মাইক্রোবাস আটকা পড়ে। বিক্ষুব্ধ সমর্থকরা ওই গাড়িতে অগ্নিসংযোগ করে

সে সময় গাড়িতে থাকা থেকে বিজিবি সদস্য আহত অবস্থায় আশপাশে থাকা বাড়িতে আশ্রয় নেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে এবং পুলিশ বিজিবি র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন