দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এ সরকারকে সহযোগিতার লক্ষে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।'
তবে এ নিয়মের বাইরে রাখা হয়েছে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে।
মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ঘরে বসে কাজ’ নীতি
