ঢাকার ২০ আসনে বিজয়ী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ২০টি আসনের সবকটির চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন। অন্য এলাকার তুলনায় ঢাকার আসনগুলোর ফল আসতে কিছুটা সময় বেশি লেগেছে।

এবারের নির্বাচনে সারা দেশে ২১৩টি আসনে জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে ঢাকার ২০টি আসনের মধ্যে জামায়াত প্রার্থীরা ৬টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম একটি আসনে জয়লাভ করেছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে বিজয়ী হয়েছেন যারা-

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ):
বিএনপি প্রার্থী আবু আশফাক ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট।

ঢাকা-২ (কেরানীগঞ্জ-সাভার): 
বিএনপির আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ):
বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী):
হাড্ডাহাড্ডি লড়াই শেষে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা):
জামায়াত মনোনীত মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবী উল্লা পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি):
বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।

ঢাকা-৭ (লালবাগ-চকবাজার):
বিএনপির হামিদুর রহমান ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা-৮ (রমনা-মতিঝিল):
বিএনপির মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ):
বিএনপির হাবিবুর রশিদ হাবিব ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাভেদ রাসিন পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।

ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান):
বিএনপির শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জসীম উদ্দিন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা):
১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

ঢাকা-১২ (তেজগাঁও-রমনা):
জামায়াতের সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর):
বিএনপির ববি হাজ্জাজ ৯০ হাজার ৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।

ঢাকা-১৪ (মিরপুর-শাহআলী):
জামায়াতের ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট।

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল):
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

ঢাকা-১৬ (পল্লবী):
জামায়াতের আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

ঢাকা-১৭ (গুলশান-বনানী):
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ডা. এস এম খা‌লিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

ঢাকা-১৮ (উত্তরা):
বিএনপির এস এম জাহাঙ্গীর ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা-১৯ (সাভার):
বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০ (ধামরাই):
বিএনপির মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।