তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

মালদ্বীপের প্রেসিডেন্ট ব‌লেন, ‘আমি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও অগ্রসর ও গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের অংশীদারিত্ব সামনের বছরগুলোতে আরও সু‌যোগ বাড়া‌নোর পাশাপা‌শি শ‌ক্তিশালী কর‌বে।’

 

NB
আরও পড়ুন