এবার বিশ্ব বাজারকে চমক দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি মটোরোলা। প্রয়োজনীয় সব ফিচার্স এক ফোনে রেখেই গ্রাহকদের স্বপ্নপূরণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এজন্য তারা খুব শিগগিরই বিশ্ব বাজারে আনবে একটি শক্তিশালী স্মার্টফোন ‘মটো জি-২৪ পাওয়ার’।
মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটে ‘মটো জি-২৪ পাওয়ার’ ফোনটির দাম ছাড়া ক্যামেরা, প্রসেসর ডিটেইলসসহ প্রায় সবকিছুই প্রকাশ করেছে। ডিজাইনসহ ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোনটির ডিভাইস লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও স্ক্রিনটি এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। মটো জি-২৪ পাওয়ার- এ পারফরম্যান্সের জন্য ৪ জিবি/৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজসহ মিডিয়াটেক হেলিও জি-৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
‘মটো জি-২৪ পাওয়ার’ এর অন্যতম প্রধান আকর্ষণ হল, এতে ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি পরিমাপ ১৬৩.৪৯ x ৭৪.৫৩ x ৮.৯৯ মিলিমিটার এবং ওজন ১৯৭ গ্রাম হবে। মটোরোলার এই ডিভাইসে আইপি৫২ (IP52)-রেটেড ওয়াটার-রেপেলেন্ট চ্যাসিস থাকবে। তা ছাড়াও ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।