খুলনা অঞ্চলে ডাচ্‌-বাংলা ব্যাংকের স্ট্যাটেজিক সম্মেলন অনুষ্ঠিত

গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে নতুন কৌশল নির্ধারণের লক্ষ্যে খুলনা অঞ্চলে স্ট্যাটেজিক সম্মেলন করেছে ডাচ্‌-বাংলা ব্যাংক (ডিবিবিএল)।

গত ৬ নভেম্বর ২০২৬ খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. আহতেশামুল হক খান।

সম্মেলনে তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘সেরা আর্থিক সমাধান প্রদানকারী—বিশ্বস্ত অংশীদার’ হয়ে উঠতে ডাচ্‌-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে গ্রাহকবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের আশ্বাস দেন তাঁরা।

এ সময় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা গ্রাহকসেবার মান বাড়ানো এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনে তাঁদের মতামত ও দিকনির্দেশনা দেন।

সম্মেলনে অনলাইনে যুক্ত হন বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা। এ ছাড়া রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং সংশ্লিষ্ট অঞ্চলের এডিসি সুপারভাইজাররাও এতে অংশ নেন।