ডাচ্‌-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির পঞ্চম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ সিদ্ধান্ত অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাদিয়া রায়েন আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতে তিনি সভায় অংশ নেওয়া শেয়ারহোল্ডারদের স্বাগত জানান।

সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর পাশাপাশি ব্যাংকটির সংঘস্মারক ও সংঘবিধির প্রয়োজনীয় সংশোধনীও অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

বর্তমানে ডাচ্‌-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। মূলধন বাড়ানোর পর তা প্রতিটি ১০ টাকা মূল্যের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন।

সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান ব্যাংকটির চেয়ারম্যান।

এএম
আরও পড়ুন