হামাস পুরোপুরি অস্ত্র সমর্পণ ও নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু স্পষ্ট করেন, গাজার বর্তমান সামরিক অবস্থান থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই।
ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তার দল মনে করে গাজাকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করা সম্ভব; ইসরায়েল বিষয়টি বর্তমানে খতিয়ে দেখছে।
নেতানিয়াহু আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে একটি খসড়া প্রস্তাব পাঠানো হলেও ইসরায়েল তাতে সায় দেয়নি। গণমাধ্যমে আলোচনার আগেই ইসরায়েলের পক্ষ থেকে নিজস্ব জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।