মার্কিন সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর বিশ্লেষণ

ইরান নয়, যুদ্ধ এড়াতে পিছু হটলেন ট্রাম্প

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:২০ এএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সামরিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনায় নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখেও তেহরান তার আগের অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হঠেনি।

বরং মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ নেওয়ার বদলে পিছু হটার সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে, এই আঞ্চলিক সংঘাতের সার্বিক পরিণতি নিয়ে ওয়াশিংটনই বেশি চিন্তিত।

আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই কৌশলগত পিছু হটাকে তার বিকল্প পথ সংকুচিত হয়ে আসার লক্ষণ হিসেবে দেখছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক আগ্রাসনের হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটলে তা ভিন্ন বার্তা দেয়।

বিশ্লেষকদের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে মূলত প্রমাণিত হয়েছে যে সংঘাত বা যুদ্ধকে ইরান নয়, বরং ট্রাম্পই বেশি এড়াতে চান।

সংঘাতের পারদ যখন চূড়ান্তে পৌঁছায় এবং ট্রাম্প কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন, তখন তেহরানের পক্ষ থেকে পাল্টা শক্ত বার্তা দেওয়া হয়।

তাদের বার্তা ছিল—পরিস্থিতি মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

একই সাথে আঞ্চলিক মিত্রদের সহায়তায় ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও কৌশলগত জলপথে নিজেদের শক্তির প্রভাব তুলে ধরতে সক্ষম হয়েছে। ফলে ওয়াশিংটনের সামনে এখন কৌশলগত বিকল্প পথ অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

সংবাদ সূত্র: Pars Today
 (আন্তর্জাতিক প্রতিবেদন ও ‘নিউইয়র্ক টাইমস’ এবং ‘ফরেন পলিসি’র বিশ্লেষণের আলোকে প্রস্তুতকৃত)।

HN
আরও পড়ুন