বিজেপির ৩৫ বছরের দুর্গে ফাটল : বিহারে প্রশান্ত কিশোরের বিজয়

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৪ এএম

ভারতের বিহার রাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব উলটপালট ঘটালেন ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোর।

দীর্ঘ ৩৫ বছর ধরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 'বাঁকিপুর' বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন জন সুরাজ পার্টির প্রধান।

বিজেপির সাবেক বিধায়ক ও বর্তমান দলের জাতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর আসনটি শূন্য হয়।

এরপরই অনুষ্ঠিত উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরজ কুমারকে ১৯ হাজারেরও বেশি ভোটের বড় ব্যবধানে হারিয়ে এই চমক দেখান প্রশান্ত কিশোর।

নবীন কিশোর প্রসাদ সিনহার মৃত্যুর পর ২০০৬ সালে তার ছেলে নীতিন নবীন পাটনা পশ্চিম আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়ে রাজনীতির মাঠে আসেন।

পরবর্তীতে ২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালের নির্বাচনে সীমানা পুনর্নির্ধারিত বাঁকিপুর কেন্দ্র থেকে তিনি নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখেন।

এমনকি ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনেও নীতিন নবীন ৯৮,২৯৯ ভোট পেয়ে আরজেডি প্রার্থীকে প্রায় ৫২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

প্রায় ৩.৮ লাখ ভোটারের এই ঐতিহাসিক বিজেপি দুর্গে প্রশান্ত কিশোরের এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক রদবদল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইতিমধ্যেই ঐতিহাসিক এই জয়ের জন্য প্রশান্ত কিশোরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

তথ্যসূত্র: বিবিসি।

HN
আরও পড়ুন