ইরানে একতরফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে চলমান সংঘাতের কূটনৈতিক অবসান খুঁজলেও তেহরানে একতরফা হামলা চালানোর বিকল্প কৌশল প্রস্তুত করছে ইসরায়েল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর তথ্যের ভিত্তিতে তুর্কি সংবাদ সংস্থা আনদোলু এজেন্সি

-এর এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সরাসরি অংশ নেওয়া ছাড়াই এই বিমান হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে।

এর আগে এক মার্কিন প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন

 জানায়, সংঘাতের বর্তমান পথ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যৌথ সামরিক প্রধানদের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

সংঘাত থেকে বের হওয়ার পথ খোঁজার তাগিদ দিয়ে জেনারেল কেইন সতর্ক করেন যে, সামরিক উত্তেজনা বাড়লে নতুন ও বড় ধরনের ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে স্পষ্ট জানান, শুধু বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য অর্জিত হবে না।

উৎস: চ্যানেল ১৩, আনদোলু এজেন্সি এবং সিএনএন।