একটি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে ফিলিস্তিনের সমর্থনে সোচ্চার হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি একাধিকবার ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান দেন।
বক্তব্যে প্রেসিডেন্ট সুবিয়ান্তো উল্লেখ করেন, ইসরাইলি নিপীড়নের শিকার ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াতে হলে ইন্দোনেশিয়াকে আরও শক্তিশালী হতে হবে। বিশ্বমঞ্চে মজলুমের অধিকার রক্ষায় দেশের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিশাল জনতা প্রেসিডেন্টের এই উদ্যোগকে হাততালি দিয়ে স্বাগত জানায়। মুহূর্তের মধ্যেই পুরো মিলনায়তন তাঁর সাথে সুর মিলিয়ে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
তথ্যসূত্র: পার্সটুডে