আন্তর্জাতিক আকাশসীমায় ইরানি বিমান চলাচল পুরোপুরি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপে বিশ্বজুড়ে স্থগিত হতে পারে ইরানের সব এয়ারলাইন্সের ফ্লাইট।
মার্কিন ট্রেজারি সেক্রোটারি স্কট বেসেন্ট জানান, ইরানি বিমানকে জ্বালানি, ল্যান্ডিং বা টিকিট সুবিধা দিলে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, এসব সহায়তাকারী কোম্পানিকে ডলার লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের এই উদ্যোগে চরম চাপে পড়েছে তেহরান, যা তাদের আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে একঘরে করার অংশ। ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি ব্যাংক ও জ্বালানি খাতের ওপরও এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে।
এদিকে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনা করেছেন স্কট বেসেন্ট। ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার এই পদক্ষেপে বেইজিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান