ট্রাম্প তৃতীয়বারের মতো বিশ্বাসঘাতকতা করেছেন: রেজাই 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো কূটনৈতিক প্রক্রিয়াকে ‘বিশ্বাসঘাতকতা’ করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসেন রেজাই।

তিনি এক্সে দেওয়া পোস্টে বলেন, চলমান নৌ অবরোধ অব্যাহত রাখা এবং আলোচনায় অতিরিক্ত শর্ত আরোপের মাধ্যমে ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি বাস্তব কোনো আলোচনায় আগ্রহী নন, বরং অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করছেন।

রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের কারণে কূটনৈতিক আস্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলোচনার নামে চাপ প্রয়োগের কৌশলই অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান আলোচনার চেয়ে ভিন্ন লক্ষ্যকে ইঙ্গিত করছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। সূত্র: আলজাজিরা