ইরান জানিয়েছে, চলমান কূটনৈতিক আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি এবং দেশটি কোনো ধরনের তাড়াহুড়ার মধ্যেও নেই। তেহরানের মতে, সম্ভাব্য যেকোনো চুক্তির আগে ইরানের জাতীয় অধিকার ও স্বার্থের নিশ্চয়তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক রিসুল সারদার আতাস জানান, এখন পর্যন্ত কোনো চুক্তির নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক দেশের মধ্যস্থতায় প্রস্তাব ও বার্তা আদান-প্রদান চলছে।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনার বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অনেক ইস্যুতে নীতিগত সমঝোতাও তৈরি হয়েছে। তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, যার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নটি অন্যতম প্রধান অচলাবস্থা হিসেবে দেখা দিচ্ছে।
এদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, আস্থা তৈরির কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা তাদের পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা করতে আগ্রহী নয়।
তেহরানের অবস্থান হলো, প্রথম ধাপে যদি পারস্পরিক আস্থা তৈরির উদ্যোগ সফল হয়, তবেই পরবর্তী পর্যায়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে। ইরানি কর্মকর্তারা মনে করছেন, টেকসই ও কার্যকর কোনো সমঝোতার ভিত্তি তৈরি করতে হলে আগে রাজনৈতিক ও অর্থনৈতিক আস্থার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
ট্রাম্প তৃতীয়বারের মতো বিশ্বাসঘাতকতা করেছেন: রেজাই
আয়াতুল্লাহ খামেনির ‘বিশাল’ রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান