ইরান যুদ্ধ নিয়ে জটিল দ্বিধায় ট্রাম্প

আপডেট : ৩০ মে ২০২৬, ১০:১৩ পিএম

তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জার্নালের গবেষক ও লেখক আলি আকবর দারেইনি বলেছেন, ইসরায়েলের প্ররোচনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, আর এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি জটিল দ্বিধার মধ্যে পড়েছেন।

আলজাজিরাকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, যুদ্ধ পুনরায় শুরু করার কোনো ভালো সম্ভাবনা ট্রাম্পের সামনে নেই, কারণ আগের সামরিক পদক্ষেপ সফল হয়নি বলে তিনি মনে করেন।

তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে, যা বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে।

দারেইনি আরও বলেন, তেহরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এখন আলোচনায় অগ্রসর না হয়ে সময়ক্ষেপণ করছে এবং ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে—এ কারণে ইরানও নিজস্ব প্রস্তুতি জোরদার করছে বলে দাবি করেন তিনি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন