যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে অগ্রগতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, সমঝোতা স্মারক এখন চূড়ান্ত করার একেবারে কাছাকাছি অবস্থায় রয়েছে, যদিও এখনো কিছু বিষয় নিষ্পত্তি বাকি আছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে এ নিয়ে অনুমানভিত্তিক আলোচনা থেকে বিরত থাকা উচিত।
তিনি আরও জানান, ইরান একটি দায়িত্বশীল ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করছে এবং সব বিস্তারিত তথ্য সময়মতো জনসমক্ষে প্রকাশ করা হবে।
তার এই মন্তব্য এমন সময় এলো, যখন সমঝোতা স্মারক-এর সম্ভাব্য শর্ত ফাঁস হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সূত্র: আলজাজিরা