ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন তেহরান ও ওমানের মধ্যে আঞ্চলিক সংলাপ এবং যৌথ সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে। ইরানের দাবি, এটি একটি আঞ্চলিক বিষয় এবং বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই সমাধান হওয়া উচিত।
আইআরএনএর তথ্যমতে, আলোচনায় থাকা সমঝোতা স্মারকের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আলোচনাকালীন সময়ে অঞ্চলে অতিরিক্ত সামরিক উপস্থিতি না বাড়ানো এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতিও দিয়েছে।
এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানকে সতর্ক করে বলেছিলেন, হরমুজ ইস্যুতে ইরানের পক্ষ নেওয়া হলে তার পরিণতি হতে পারে গুরুতর। ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে তখন ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আলজাজিরা
'চুক্তি স্বাক্ষর করলেই জব্দকৃত সম্পদ পাবে না ইরান'
ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় জলদস্যুতার’ অভিযোগ ইরানের
মার্কিন-ইরান চুক্তিতে লেবানন কী অন্তর্ভুক্ত?