কম খরচে ভয়ংকর অস্ত্র, শাহেদ-১৩৬ তৈরির ব্যয় প্রকাশ করল ইরান

ইরানের তৈরি বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন শাহেদ-১৩৬ উৎপাদনে সর্বোচ্চ ২০ হাজার ডলার খরচ হয় বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র।

রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির (এমএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাহেদ-১৩৬ এক ধরনের একমুখী বা আত্মঘাতী ড্রোন। এটি আগে থেকে নির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। গোয়েন্দা নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য সামরিক ড্রোনের মতো এটি ফিরে আসার জন্য তৈরি করা হয়নি।

২০২১ সালে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় শাহেদ-১৩৬। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন এবং পেছনে স্থাপিত প্রপেলার। তুলনামূলক সহজলভ্য বাণিজ্যিক যন্ত্রাংশ ব্যবহারের কারণে ড্রোনটির উৎপাদন ব্যয় কম রাখা সম্ভব হয়েছে বলে ধারণা করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৫ মিটার এবং ডানার বিস্তার আনুমানিক ২ দশমিক ৫ থেকে ৩ মিটার।

ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের হিসাবে, এর কার্যকর পাল্লা ১ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এতে ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা সম্ভব।

শাহেদ-১৩৬ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ইনর্শিয়াল নেভিগেশন ও স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে। পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার এর উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।

তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে ড্রোনটির সক্ষমতা ও কারিগরি বৈশিষ্ট্যে কিছু পার্থক্য