ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আরবের মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।
সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ড্রোন দুটি ভূপাতিত করার কথা জানান। তবে এতে হতাহত কিংবা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা। এর আগে মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।
এদিকে গত কয়েক দিনে সৌদি আরব লক্ষ্য করে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এসব হামলার মধ্যে ক্রমবর্ধমানসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: আল জাজিরা
শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর ৩ বিশেষ পরামর্শ