ইরান যুদ্ধ পুরোপুরি এড়ানো সম্ভব ছিল: সাবেক জাতিসংঘ দূত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এড়ানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের সাবেক বিশেষ সমন্বয়ক আলভারো দে সতো। তাঁর মতে, এ যুদ্ধ অনিবার্য ছিল না; কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত ঠেকানো যেত।

তিনি বলেন, “যুদ্ধটি পুরোপুরি এড়ানো সম্ভব ছিল। এটি ঘটার কোনো প্রয়োজন ছিল না।”

দে সতো আরও বলেন, যুদ্ধে জড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাঁদের ব্যাখ্যার এই ভিন্নতা যুদ্ধের সিদ্ধান্ত ও তার পেছনের যুক্তি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।