ইরানের আকাশসীমা ‘রেড লাইন’, লঙ্ঘন করলে কঠোর জবাব: আইআরজিসি প্রধান

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি। শনিবার এক বিবৃতিতে তিনি ইরানের আকাশসীমাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ওয়াহিদি বলেন, কোনো দেশ বা বিদেশি সামরিক বাহিনী ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে দেশটির সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে ‘দৃঢ় ও চূড়ান্ত জবাব’ দেবে।

এর আগে শনিবার আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তবে এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত