বাহরাইনে দুটি মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, সতর্কসংকেত জারি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম

বাহরাইনে নতুন করে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির বিভিন্ন এলাকায় সতর্কসংকেত বেজে ওঠার পাশাপাশি দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি।

শনিবার (২১ নভেম্বর) তেহরান থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাহরাইন দ্বীপে অবস্থিত শেখ ঈসা ও জুফাইর ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

এদিকে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কয়েকটি এলাকায় সতর্কসংকেত চালুর পর নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে আইআরজিসি বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে হামলার দাবি করেছিল। ১৭ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোনের ধারাবাহিক অনুপ্রবেশের জবাবে তাদের যুদ্ধ ড্রোন দিয়ে ওই রাডারব্যবস্থায় আঘাত করা হয়েছে।

তবে সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত