মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রপ্রধান ইসরায়েলের প্রতি যতটা সহানুভূতিশীল, তারচেয়েও বেশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষুব্ধ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভ্যান্স বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত আলোচনায় এমন কোনো মনোভাব তিনি দেখেননি।
তবে ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পক্ষ থেকে চুক্তি এবং ট্রাম্পের সমালোচনা তাকে বিরক্ত করেছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
ভ্যান্স বলেন, ইসরায়েলের নেতাদের প্রতি তার বার্তা স্পষ্ট, এই মুহূর্তে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্প।
তিনি আরও বলেন, ইসরায়েলের মূল সমস্যা ডোনাল্ড ট্রাম্প নন। যদি কেউ মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই তাদের সবচেয়ে বড় সমস্যা, তাহলে দেশটির বর্তমান বাস্তবতা সম্পর্কে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। সূত্র: সিএনএন