রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২ মার্চ) দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে, যা তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোরে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
গতকাল রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
ডিএমপির গুরুত্বপূর্ণ ৪ পদে রদবদল 
