রাজধানীতে আজ যেসব মার্কেট বন্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

আজ (২৯ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকার দোকানপাট ও বিপণিবিতান সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়ার আগে জেনে নিন কোন কোন এলাকার মার্কেট বন্ধ।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

  •  বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)
  • পল্লবী সুপার মার্কেট
  • মিরপুর বেনারসি পল্লি
  • ইব্রাহীমপুর বাজার
  • রজনীগন্ধা মার্কেট
  • ইউএই মৈত্রী কমপ্লেক্স
  • বনানী সুপার মার্কেট
  • ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২)
  • গুলশান পিংক সিটি
  • মোল্লা টাওয়ার
  • আল-আমিন সুপার মার্কেট
  • রামপুরা সুপার মার্কেট
  • মালিবাগ সুপার মার্কেট
  • তালতলা সিটি করপোরেশন মার্কেট
  • কমলাপুর স্টেডিয়াম মার্কেট
  • গোড়ান বাজার
  • আবেদিন টাওয়ার
  • ঢাকা শপিং সেন্টার
  • আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স
  • মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট। 

যেসব মার্কেট খোলা থাকবে

প্রকাশিত তালিকায় যেসব এলাকা ও মার্কেটের নাম নেই, সেগুলো সাধারণত রোববার খোলা থাকার কথা। তবে সব মার্কেটের সাপ্তাহিক ছুটির নিয়ম এক নয়। তাই নির্দিষ্ট কোনো মার্কেটে যাওয়ার আগে সেটির খোলার সময় নিশ্চিত হয়ে নেওয়া ভালো।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত