রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
বুধবার (১০ জুন) এ খেলার উদ্বোধন করেন।
অংশগ্রহণকারী প্রতিটি দেশকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে কাজ করছে। ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।’
এই ছয় জাতি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান