রাজধানীতে ঝুম বৃষ্টি

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:৪১ পিএম

সকাল থেকে তীব্র গরমের মধ্যেই দুপুরে রাজধানীকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি। ঝুম বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাতের খবর পাওয়া গেছে গেছে।

শনিবার (১৩ জুন) দুপুরে হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।

এর আগে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এছাড়াও এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

SN
আরও পড়ুন