দেয়াল ভেঙে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:১৬ এএম

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় একটি যাত্রীবাহী বাস। গতি সামলাতে না পেরে বাসটি গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চাপা পড়ে রফিকুল ইসলাম নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। এসময় বাসের ভেতরে থাকা শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় ও যাত্রীদের সূত্রে জানা যায়, 'পরিস্থান পরিবহন'-এর বাসটি কুর্মিটোলা স্ট্যান্ডে যাত্রী নামানোর চেষ্টা করছিল। হঠাৎ ব্রেক কাজ না করায় চালক নিয়ন্ত্রণ হারান এবং হাসপাতালের ভেতরের রাস্তায় গাড়িটি ঢুকে পড়ে।

দুর্ঘটনার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজন পথচারীর একজন সরে যেতে পারলেও রফিকুল ইসলাম বাসের নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরই বাসের চালককে আটক করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে আটক করে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত