সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত কথিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের ওই চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ প্রকাশিত হয়। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, অভিযোগের বিস্তারিত যাচাই করতে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করাই তদন্ত কমিটির মূল লক্ষ্য। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছে।
কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত অনিয়মের দায়ভার কোনো প্রতিষ্ঠান বহন করবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, তদন্ত কমিটির নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
ছেলেকে হারানোর বছর না ঘুরতেই ডেঙ্গুতে প্রাণ গেলো মায়ের
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, কী থাকছে পদ্ধতিতে?