রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

ব্যস্ত জীবনে কেনাকাটা বা নানা প্রয়োজনে আমরা হরহামেশাই ঘর ছেড়ে মার্কেট কিংবা দোকানে ছুটি। কিন্তু তীব্র যানজট ঠেলে কাঙ্ক্ষিত বিপণিবিতানে পৌঁছে যদি দেখা যায় সেখানকার গেটে ঝুলছে তালা, তবে পুরো সময় ও কষ্টই মাটি।

মার্কেটে বের হওয়ার আগে তাই জেনে নেওয়া ভালো আজ বুধবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেটগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকূল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

যেসব শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে:

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।

ওয়াইএ
আরও পড়ুন