চীনা রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ

ঢাকা-বেইজিং সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ এএম

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আগামী দিনগুলোতে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতসহ বিভিন্ন দলের মাঝে সংলাপের পরিবেশ তৈরিতে রাষ্ট্রদূতের প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করা হয়। দলটির পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এইচএন
আরও পড়ুন