রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম

রাজধানীর আগারগাঁও, মিরপুর, শ্যামলী, কল্যাণপুরসহ বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ পরিস্থিতি থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশ), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া মেরামতকাজ চলাকালে আশপাশের অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমইউ
আরও পড়ুন