রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এসআরবি-১-এর একটি বিশেষ অভিযানিক দল তাকে আটক করে। এসআরবির মিডিয়া পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরার শ্যামনগর থানায় তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের তৎপরতা বেড়েছে।
সারাদেশে ১২ দিনে থানাসহ ৭৪ গাড়িতে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
রাসায়নিক অস্ত্র অজুহাত, ইরাকের মতো ইরানে হামলার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র