রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানা-পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন ১৯ জন। পরে পল্টন থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। সন্ধ্যায় বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ১৯ জনকে পল্টন থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
হুথি হামলার জেরে ৬ মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ