রাজধানীর হাজারীবাগ থেকে ককটেল উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৫ এএম

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাড়ির নিচতলা থেকে ৫টি ককটেল উদ্ধারের ঘটনায় মামলা করেছে হাজারীবাগ থানা পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) এ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ককটেল উদ্ধারের সময় ওই বাড়ির মালিকের ছেলে সুমনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সুমনের বাবা বোরহান উদ্দিন দাবি করেন, তার ছেলে এগুলোর সাথে জড়িত নয়। কেউ ষড়যন্ত্র করে তার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। বাসায় সিসি ক্যামেরা আছে। কারা এখানে ককটেল রেখে গেছে তা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, নির্বাচনের সময় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়। ওই সময় থানায় একটি জিডি হয়েছিলো। পরে তদন্ত করে হাজারীবাগ লেনের ১২ নম্বর বাড়ি থেকে আমরা ককটেলগুলো উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তেমন কোনো উত্তর না দিলেও এ ঘটনায় জড়িত আরও চারজনের নাম জানতে পেরেছি।

IL/FI
আরও পড়ুন