ঢাকায় শুরু হচ্ছে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের আয়োজনে ঢাকায় দুই দিনব্যাপী ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ অনুষ্ঠিত হবে। এতে ভারতের উচ্চ র‌্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ বোর্ডিং স্কুলগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।  

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, উচ্চশিক্ষার শক্তিগুলোকে তুলে ধরাই হলো এক্সপোর মূল উদ্দেশ্য।

স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে কম্পিউটার সায়েন্স, মেকানিকেল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো জনপ্রিয় কিছু কোর্স অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অফার করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

RA/SA
আরও পড়ুন