চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৩৬ পিএম

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, পণ্য পরিবহনসহ বিভিন্ন সেক্টরে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনো সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না। বড় অংকের লেনদেনে প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বানও জানান তিনি। এ ছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো খবর বা তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন আইজিপি।

তিনি আরও বলেন, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলবে না, চালালে ব্যবস্থা নেওয়া হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালালে কঠোর ব্যবস্থা। ড্রাইভার ছাড়া হেলপার গাড়ি চালালে ব্যবস্থা নেওয়া হবে।

MB/FI
আরও পড়ুন