মেট্রোর ছাদে যাত্রী ওঠায় ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের ছাদে যাত্রী উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮:৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে ছাদের উপর দুই জন ব্যক্তি ওঠায় ট্রেন চলাচল থেমে যায়। মেট্রোরেল কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

DR
আরও পড়ুন
সর্বশেষপঠিত