নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থী আনু জয়ী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বেসরকারি ফলাফলে জয় লাভ করেছেন। তিনি পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৫৮৫ভোট। তার নিকটতম প্রতিবন্ধী বিএনপির (বহিষ্কৃত) বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৬৫ হাজার ৩০৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল রিফাত বিষয়টি নিশ্চিত করেন। নাটোর-৩ আসনের মোট ভোটার তিন লাখ ২৬ হাজার ৮৭৩ জন।

JMR
আরও পড়ুন